Header AD

ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরি শুভমন গিলের

ইংল্যান্ডের বিরুদ্ধে আবারও একা সেঞ্চুরি ইনিংস খেলে ইংল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস তৈরি করলেন শুভমন গিল। সুনীল গাভাসকরের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে এক সিরিজে চারটি সেঞ্চুরি ইনিংস খেললেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ফের একটা অধিনায়কোচিত ইনিংস সকলকে উপহার দিলেন শুভমন গিল। ১০৩ রানের ইনিংস খেলেই থামলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে কার্যত খাদের কিনারায় চলে গিয়েছিল ভারতীয় দল। ম্যাচের চতুর্থ দিন ইংল্যান্ডের ৩১১ রানের লিডের জবাবে ব্যাটিং করতে নেমে শূন্য রানের মধ্যেই দুই উইকেট খুইয়ে ভারতীয় দল প্রবল চাপের মধ্যে পড়ে গিয়েছিল। সেই জায়গা থেকেই দলের হাল ধরেছিলেন শুভমন গিল এবং কে রাহুল।

যদিও শেষ দিন কে রাহুল বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৯০ রানেই থামতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। কিন্তু লড়াইটা একাই চালিয়ে গিয়েছিলেন শুভমন গিল। অবশেষে কাঙ্খিত সেঞ্চুরিও পেয়েছেন তিনি। ১০৩ রানের ইনিংস খেলেই এদিন থেমেছেন শুভমন গিল। আর তাতেই ম্যাঞ্চেস্টারের মাটিতে ছুঁলেন সুনীল গাভাসকের মতো কিংবদন্তীকে।

এখনও পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটার হিসাবে এক টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরি করার রেকর্ড ছিল সুনীল গাভাসকরের। সেই তালিকাতেই এবার নাম লেখালেন শুভমন গিল।