শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৯টা। সময়ের ব্যবধান একদিনের থেকেও কম ২৩ ঘন্টা। এইটুকু সময়ের মধ্যেই শিয়ালদহ মেইন শাখায় বাতিল হয়ে গেল ১১ টি ট্রেন। শুধু তাই নয় এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কাঁকুড়গাছি রোড বালিগঞ্জ স্টেশনে পিং-এর গার্ডের ছেড়ে শিয়ালদহ শাখায় এই পরিষেবা ব্যাহত হল। সপ্তাহ অন্তরের ছুটির দিন থাকলেও যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রেখে নেওয়া যাক রবিবার একদম বাতিল হয়ে গেল কোন কোন ট্রেনগুলি।৩১০৫৩ আপ বজবজ-নৈহাটি৩১৪২২, ৩১৪৪২ ও ৩১৪৪৬ ডাউন নৈহাটি-শিয়ালদহ৩১৪৩১ আপ নৈহাটি-শিয়ালদহ৩০৩৫৭ আপ মধ্যমগ্রাম-মাঝেরহাট৩০৩৫৮ ডাউন মধ্যমগ্রাম-মাঝেরহাট৩৩০৬১ আপ ক্যানিং-বারাসত৩০১৫২, ৩০১৫৪ ডাউন নৈহাটি-মাঝেরহাট৩০১২৩ আপ নৈহাটি-মাঝেরহাট৩০১৩৫ আপ মাঝেরহাট-রানাঘাট৩৪১৫৭ ও ৩৪১১৭ আপ বজবজ-শিয়ালদহ৩০৩২১ আপ মাঝেরহাট-হাসনাবাদএছাড়া শিয়ালদহ স্টেশনে যাত্রাপথ শেষ হতে চলেছে নৈহাটি বজবজ লোকাল, বারাকপুর বালিগঞ্জ লোকাল, বজবজ নৈহাটি লোকাল ও কল্যাণী সীমান্ত বজবজ লোকাল। অন্যদিকে বারাসত স্টেশন পর্যন্ত যাবে বনগাঁ মাঝেরহাট লোকাল, মাঝেরহাট হাসনাবাদ লোকাল, বনগাঁ ক্যানিং লোকাল ও গেদে মাঝেরহাট লোকাল।





