Header AD
Trending

মতুয়াদের পাশে দাঁড়াতে জানুয়ারিতে ঠাকুরবাড়িতে অভিষেক! পুজো দিতে দেব না হুঙ্কার শান্তনুর

SIR নিয়ে আর পাঁচ জন মানুষের মতো মতুয়া সম্প্রদায়ের লোকেরাও আতঙ্কে ভুগছেন। খসড়া তালিকায় ইতিমধ্যে বহু মতুয়ার নাম বাদ পড়েছে। এই আবহেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ‘ মতুয়া মন্তব্যে’ আশঙ্কা বহুগুণ বেড়ে গিয়েছে। রীতিমতো ক্ষোভে ফুসছে মতুয়া সম্প্রদায়। এই পরিস্থিতিতেই মতুয়াদের পাশে থাকতে ঠাকুরনগর যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আগামী ৯ জানুয়ারি ঠাকুর বাড়িতে যাবেন অভিশেক। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। যদিও তাকে পুজো দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু, রাজ্য রাজনীতির সরগরম।
মঙ্গলবার তৃণমূল কর্মীদের প্রস্তুতি সভা ছিল বনগায়। সভার শেষে সাংবাদিক সম্মেলন করে বনগাঁ সংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আগামী ৯ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহেরপুর হয়ে ঠাকুরবাড়িতে আসবেন। আমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে কলকাতা ফিরবেন।” আমি এরপরই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শান্তনু। তিনি বলেন “অভিষেক যদি গায়ের জোরে নিরাপত্তা রক্ষী নিয়ে পুজো দিতে আসেন তাহলে তাকে পুজো দিতে দেওয়া হবে না। মতুয়া সম্প্রদায়ের মানুষ ধিক্কার জানাবেন ।”
উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনের আগে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সময় তাকে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে ঢুকতে দেন নি শান্তনু ও তার অনুগামীরা। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। এস আই আর নিয়ে মতুয়াদের বিষয়ে শান্তনুর করা মন্তব্যের প্রতিবাদে গোসাই পাগলরা, দিন কয়েক আগে বিজেপি সংসদের বাড়িতে জবাব চাইতে যান। সান্তনুর অনুগামীরা তখন তাদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করেন।

মতুয়াদের কথায়, বিজেপি সিএএর মাধ্যমে পটুয়া দের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই কারণেই তারা বিজেপিকে ঢালাও ভোট দিয়েছিলেন। যতগুলো বছর কেটে গেলে ও প্রতিশ্রুতি রাখেনি বিজেপি। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুরবাড়িতে অনুসারে বসে ছিল মতুয়া সম্প্রদায়। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুই মন থেকে ঠাকুরবাড়ির অনশন মঞ্চে পাঠিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও তারপর বনগায় সভা করে মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এই আবহাওয়া অভিষেকের জানুয়ারি মাসের বনগাঁ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।