Header AD

মা ফ্লাইঅভারে দুর্ঘটনা! পরপর তিনটি গাড়ির ধাক্কা, আহত ২

আবারও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল কলকাতাবাসী। এবার একাধিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল মা ফ্লাইওভারের উপরে। একসঙ্গে মোট তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনায় দুজন আহত হয়েছেন। এই ঘটনায় ফের আরও একবার মা ফ্লাইওভারের উপরে গাড়ি চালানোর গতি নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত, সম্পূর্ণ নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এই গুরুত্বপূর্ণ উড়ালপুলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীদের একাংশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বুধবার দুপুরে একটি গাড়ি দ্রুত গতিতে আসার সময় আচমকা ব্রেক কষে। সায়েন্স সিটির দিক থেকে আসা গাড়িটি আচমকা ব্রেক কষলেও সেটি ডিভাইডারের উপর উঠে যায়। তার পিছনে যে গাড়িগুলি আসছিল সেই দুটি গাড়িও গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে। এই ঘটনার ফলে হতাহতের খবর না থাকলেও দুটি গাড়ির দুজন গুরুতরভাবে আহত হয়েছেন। গতমাসেও একইভাবে দুর্ঘটনা ঘটেছিল মা ফ্লাইওভারে। পর পর একই ধরণের ঘটনাই প্রমাণ করছে, সতর্কতার অভাব রয়েছে যথেষ্ট। বুধবারের ঘটনায় আবার তা স্পষ্ট হল।