Header AD
Trending

টাকার দাবিতে স্বামীকে খুনের চেষ্টা! গ্রেপ্তার স্ত্রী ও শ্যালক, বাকি অভিযুক্তদের খোঁজ চলছে

এ যেন উলটপূরাণ! সাধারণত পণ বা টাকাপয়সার দাবিতে প্রায়শই বধূ নির্যাতনের ঘটনা সামনে আসে। এবার প্রায় একই অভিযোগে এক ব্যাক্তির শ্বশুরবাড়ির বিরুদ্ধে। টাকা না পাওয়ার কারণে যুবককে এলোপাথাড়ি কুপিয়ে খুনের চেষ্টা স্ত্রী-সহ শ্বশুরবাড়ির লোকের! বিয়ের পর থেকেই টাকার জন্য স্বামীর উপর অকথ্য অত্যাচার চালাত স্ত্রী, শ্যালক ও শ্যালিকা বলে অভিযোগ। আপাতত পুলিশের হাতে গ্রেপ্তার আক্রান্ত যুবকের স্ত্রী ও শ্যালক। সূত্রের খবর, আক্রান্ত যুবকের নাম মহম্মদ আজাহারউদ্দিন। তিনি পূর্ব কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার জাননগর রোডের বাসিন্দা। বিলকিস আহমেদ নামে এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর থেকেই শুরু হয় অত্যাচার। বিয়ের পর থেকেই আজাহারউদ্দিনের কাছ থেকে টাকা চেয়ে তাঁর স্ত্রী বিলকিস ও শ্যালক, শ্যালিকা  টাকার জন্য ক্রমাগত চাপ দিতে থাক।  সুযোগ-সুবিধা মতো টাকাও দিয়েছেন আজাহারউদ্দিন। তবে কখনও টাকা না দিতে পারলে তাঁর উপর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার চালাতেন বলে অভিযোগ।

 ২৯ নভেম্বর শ্বশুরবাড়ির লোকেদের টাকা দিতে না পারার কারণে শুরু হয় পারিবারিক অশান্তি। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করে। এরপর শ্যালক, শ্যালিকা, স্ত্রীসহ আত্মীয়রা আজাহারউদ্দিনের উপর বঁটি ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কোপ দিতে থাকে তাঁরা। তড়িঘড়ি যুবককে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। থানায় লিখিত অভিযোগও করেন আজাহারউদ্দিন। এরপর স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে রবিবার স্ত্রী বিলকিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।