বিজেপি এরাজ্যে সরকার গড়লে বাংলা ও বাঙালির নাকি প্রভুত উন্নতি হবে! অথচ সাম্প্রতিক চিত্র অন্য কথা বলছে। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিরা অত্যাচারিত হয়েছে জাতি-ধর্ম-পেশা নির্বিশেষে । এই ধরনের ভুরি ভুরি ঘটনার পরেও বিজেপির সেকেন্ড ইন-কমান্ড অমিত শাহর (Amit Shah) মুখে একবারও বাংলার অত্যাচারিত (Bengali torture) সেই মানুষগুলোর কথা নেই। তারপরেও বিজেপি বাংলায় ক্ষমতায় এলে তারা বাঙালির বাড়িতে ঢুকে তাদেরকে মারবে, আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। এবিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন পরিযায়ী শ্রমিক উন্নয়নের বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান।
যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বারবার বাঙালির সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, তারপরেও বাংলা দখলের স্বপ্ন বিজেপির। আর সেখানেই তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের (Samirul Islam) প্রশ্ন, ‘বাংলায় এসে অমিত শাহ বড় বড় কথা বলছেন। বিজেপি নাকি বাংলাকে সুখে–শান্তিতে রাখবে!
এ যেন “বেড়াল বলে মাছ খাব না”র মতো কথা।
যারা বাঙালি দেখলেই মারধর করে, বাংলায় কথা বললেই খুন পর্যন্ত করে—তারাই আবার বাংলার উন্নয়নের কথা বলছে! প্রতিদিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধু বাংলায় কথা বলার অপরাধে পুলিশের অত্যাচার চলছে। বিজেপির নেতারা প্রকাশ্যে বাঙালিদের অপমান করছে। দলে দলে বাঙালি শুধু বাংলায় কথা বলার জন্য মার খাচ্ছে বিজেপির দালালদের হাতে। সাংবিধানিক অধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিদিন। নিজেদের রুজিরুটি ছেড়ে পালিয়ে আসছে বাংলার মানুষ। আমাদের এখানেও তো সারা দেশের বিভিন্ন রাজ্যে থেকে দেড় কোটি মানুষ থাকেন। তারা সবাই আমাদের আপনজন। তবে বিজেপি কেন বাংলাকে আপন করতে পারে না? যারা বাংলা আর বাঙালিকে এত ঘৃণা করে, তাদেরকে বাংলার মানুষ কোনোদিন ক্ষমা করবে না। বাংলার মানুষ চুপ করে থাকবে না।
শুধু মাতৃভাষায় কথা বলার কারণে বাঙালিদের ওপর নির্যাতন হওয়া সত্ত্বেও যারা আজ বিজেপির তাবেদারী করছে, তাঁদের ধিক্কার।
আজ আমাদের ভাই-বোনদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য মারধর করা হচ্ছে। এখনো এরা বাংলায় দাঁত ফোটাতে পারেনি। এই বিষাক্ত বিজেপিকে যদি কোনোদিন ক্ষমতায় আবার কথা স্বপ্নেও ভাবেন, তবে তারা বাংলায় কথা বলার অপরাধে আপনার বাড়িতেও ঢুকে আপনাকে মারবে।
তিন দিনের সফরে বাংলায় এসেছেন অমিত শাহ। কলকাতায় এসে শাহ দাবি করেছেন, বিজেপি নাকি বাংলাকে সুখে–শান্তিতে রাখবে! যারা বাঙালি দেখলেই মারধর করে, বাংলায় কথা বললেই খুন পর্যন্ত করে— তারাই বাংলার উন্নয়নের কথা বলছে! প্রতিদিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধু বাংলায় কথা বলার অপরাধে পুলিশের অত্যাচার চলছে। বিজেপির নেতারা প্রকাশ্যে বাঙালিদের অপমান করছে। দলে দলে বাঙালি শুধু বাংলায় কথা বলার জন্য মার খাচ্ছে । সাংবিধানিক অধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিদিন। নিজেদের রুজিরুটি ছেড়ে পালিয়ে আসছে বাংলার মানুষ। এরই প্রতিবাদে আবারও সরব হয়েছে তৃণমূল।





