Header AD

আদিবাসী যুবতীকে ধর্ষণের অভিযোগের গ্রেপ্তার বিজেপি নেতা

আদিবাসী যুবতীকে ধর্ষণ করে সেই ভিডিও নিজের মোবাইলে তুলে রাখছিল মহেন্দ্র চৌধুরী। বাধা দেওয়ায় ওই যুবতীকে মারধর করে প্রতিবেশী ওই যুবক। অভিযোগ পেয়েই শামুকতলা থানার পুলিশ অভিযুক্তকে মহেন্দ্র চৌধুরীকে গ্রেপ্তার করেছে।গৃহবধূর বাবার দাবি অভিযুক্ত যুবক স্থানীয় বিজেপি নেতা। এই ঘটনায় আলিপুরদুয়ার ২ ব্লকের যশোডাঙা এলাকার। মারধরে জখম যুবতীকে প্রথমে যশোডাঙা ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নিগৃহীতা গৃহবধূর বাবার দাবি অভিযুক্ত যুবক স্থানীয় বিজেপি নেতা। এখনও রাজনীতি করেন। কিছুদিন আগেই মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করেছেন।
নিগৃহীতা যুবতীর বাবা শামুকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে বলা হয়েছে রাত সাড়ে এগারটা নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময়ে ফাঁকা ঘরে একাই ছিলেন ওই যুবতী। সেসময় ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং মোবাইল ক্যামেরায় সেই ছবি তুলে রাখে ওই যুবক। জানা গিয়েছে, ওই যুবতি চিৎকার করলে তাঁকে মারধর করা হয়। যুবতির বাম দিকের চোখের নিচে জখমের চিহ্ন রয়েছে। অভিযুক্তের কঠিন শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।