Header AD
Trending

ভোটের দামামা বাজতেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী! কত কোম্পানি সেনা, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ মার্চ থেকে রাজ্যে ধাপে ধাপে আধাসেনা নামানো হবে। মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দুই পর্যায়ে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০ ফেব্রুয়ারি বৈঠকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি বাহিনী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রথম দফা: ১ মার্চ

প্রথম পর্যায়ে ২৪০ কোম্পানি আধাসেনা রাজ্যে পৌঁছবে। এর মধ্যে থাকবে—

  • ১১০ কোম্পানি সিআরপিএফ
  • ৫৫ কোম্পানি বিএসএফ
  • ২১ কোম্পানি সিআইএসএফ
  • ২৭ কোম্পানি আইটিবিপি
  • ২৭ কোম্পানি এসএসবি

দ্বিতীয় দফা: ১০ মার্চ

দ্বিতীয় পর্যায়ে আরও ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। সেই দফায় থাকবে—

  • ১২০ কোম্পানি সিআরপিএফ
  • ৬৫ কোম্পানি বিএসএফ
  • ১৬ কোম্পানি সিআইএসএফ
  • ২০ কোম্পানি আইটিবিপি
  • ১৯ কোম্পানি এসএসবি

নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে বিভিন্ন এলাকায় রুট মার্চ ও টহলদারি করবে কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর বুথে নিরাপত্তা জোরদার করা, ভোটারদের আস্থা বাড়ানো এবং ইভিএম পাহারা দেওয়ার দায়িত্বও থাকবে তাদের ওপর। জানা গিয়েছে, মোট ৯ সেকশনের মধ্যে ৮ সেকশন বুথ নিরাপত্তা ও টহলদারিতে ব্যবহার করা হবে। বাকি ১ সেকশন রাখা হবে ‘কুইক রেসপন্স টিম’ হিসেবে, যাতে কোথাও বড় ধরনের অশান্তি হলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।