Header AD

মুখ্যমন্ত্রীর হাতে সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)।  এই উৎসব ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ তকমাও পেয়েছে।  তারপর চলতি বছরের একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৈরি হবে নিউটাউনের। আর বছর শেষ হওয়ার আগেই নিউটাউনের সেই দুর্গা অঙ্গনের শিলান্যাস হচ্ছে। সোমবার ২৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী নিজে ভিত পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্যের প্রশাসনিক প্রধান শিলান্যাস করার পরই শুরু হয়ে যাবে মন্দির তৈরির কাজ। নিউটাউনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

নিউটাউনে হিডকোর তত্ত্বাবধানে তৈরি হবে এই ‘দুর্গা অঙ্গন’ (Durga Angan)। নির্মাণ কাজের জন্য প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এই কাজের জন্য গত অগাস্ট মাসে টেন্ডার ডাকে হিডকো।জানা যাচ্ছে আগামী ২০২৭ সালের মধ্যেই ‘দুর্গা অঙ্গন’-এর নির্মাণ সম্পূর্ণ করা হবে।