পার্ক সার্কাসের ওল্ড ফুটওভার ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রেল। শনিবার সকাল থেকে সেই কাজ শুরু হয়েছে। রবিবারও চলবে সেই কাজ। আর সেই কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় (Sealdah South Line) একাধিক ট্রেন বাতিল (Train Canceled)করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সেকথা রেলের তরফে জানানো হয়েছে। ফলত ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা।
রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিয়ালদা দক্ষিণ শাখায় পার্ক সার্কাস স্টেশনে পুরোনো ফুট ওভার ব্রিজ ভেঙে ফেলার জন্য শনিবার ( ২১ ফেব্রুয়ারি) রাত ১০ টা ৪০ থেকে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬ টা ৪০ মিনিট পর্যন্ত ওই শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে শনিবার ৩৪৭৫৪ (34754) ডাউন শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর লোকাল , ৩৪৭৫৭ (34757) আপ লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ , ৩৪৫৫২ (34552) ডাউন শিয়ালদহ – ক্যানিং , ৩৪৫৫৭ (34557) আপ ক্যানিং – শিয়ালদহ , ৩৪৮৫৮ (34858) ডাউন শিয়ালদহ – ডায়মন্ড হারবার ,৩৪৮৫৫ (34855) আপ ডায়মন্ড হারবার – শিয়ালদহ, ৩৪১৬৪ (34164) ডাউন কোমাগাতামারু বজবজ (Komagata Maru Budge Budge) ও ৩৪১৬৩(34163) আপ কোমাগাতামারু বজবজ (Komagata Maru Budge Budge) লোকাল বাতিল থাকবে।
এবার দেখে নেওয়া যাক রবিবার যেসব লোকাল ট্রেন গুলি বাতিল করা হয়েছে। ৩৪৪১১ আপ এবং ৩৪৪১২ ডাউন শিয়ালদহ-সোনারপুর লোকাল, ৩৪৬১২ ডাউন শিয়ালদহ-বারুইপুর লোকাল, ৩৪৬১১ আপ, ৩৪৬১৪ ডাউন, ৩৪৬১৩ আপ শিয়ালদহ-কোমাগাটা মারু বজবজ লোকাল, ৩৪৭১৮ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল,৩৪৮১৫ আপ এবং ৩৪৮১৮ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল, ৩৪৫১১ আপ শিয়ালদহ-ক্যানিং লোকাল, ৩১০৫১ আপ কোমাগাটা মারু বজবজ-নৈহাটি লোকাল, ৩১৪২২ ডাউন নৈহাটি-শিয়ালদহ লোকাল।
এছাড়া, শনিবার থেকে রবিবার পর্যন্ত মোট ১৪ জোড়া EMU লোকালের যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে বলে রেল সূত্রের খবর। শনিবার যেসব ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সেগুলি হল,
৩৪১৬১ আপ কোমাগাটা মারু বজবজ-শিয়ালদহ লোকালের যাত্রাপথ শেষ হবে বালিগঞ্জে
৩৪৮৫৭ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকালের যাত্রাপথ শেষ হবে বালিগঞ্জে
৩৪৫৫৪ ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকালের যাত্রাপথ শেষ হবে বালিগঞ্জে
৩৪৮৫৯ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকালের যাত্রাপথ শেষ হবে বালিগঞ্জে
৩৪৪৩৬ আপ শিয়ালদহ-সোনারপুর লোকালের যাত্রাপথ শেষ হবে বালিগঞ্জে
৩৪৭৫৫ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকালের যাত্রাপথ শেষ হবে সোনারপুরে
৩৪৮১৩ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকালের যাত্রাপথ শেষ হবে বালিগঞ্জে
রবিবারও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এবার তার ঝলক রইল।
৩৪১১২ ডাউন শিয়ালদহ-কোমাগাটা মারু বজবজ লোকাল
৩৪৮৬০ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল
৩৪৮১২ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল
৩৪৮১১ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল
৩৪৮১৪ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল
৩৪৮১৬ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল
৩৪১১১ আপ কোমাগাটা মারু বজবজ-শিয়ালদহ লোকাল
৩৪১১৬ ডাউন কোমাগাটা মারু বজবজ-শিয়ালদহ লোকাল
৩৪৭৯১ আপ নামখানা-শিয়ালদহ লোকাল
৩৪৭২০ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল
একনজরে দেখে নিন রবিবার সোনারপুরে কোন কোন ট্রেনের যাত্রাপথ শেষ হবে:
৩৪৭১১ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল
৩৪৭১২ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল
৩৪৭১৩ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল
৩৪৭১৪ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল
৩৪৭১৫ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল
৩৪৭১৬ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল
৩৪৫১৩ আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল
৩৪৫১২ ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল
৩৪৫১৭ আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল
৩৪৫১৪ ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল




