Header AD

আনন্দপুরের জুতোর কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকাবাসী

শনিবার দুপুরে আনন্দপুরের একটি জুতোর কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে আনন্দপুরের জিমজি এলাকা গুলশান কলোনিতে এক জুতোর দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা। গুলশন কলোনির মতো ঘিঞ্জি এলাকায় নিমেষে দাউদাউ করে ছড়িয়ে পড়েছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশ। কারখানার চারপাশে প্রচুর ইমারত রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত সেখানকার বাসিন্দারাও। তবে সবচেয়ে বড় প্রতিকূলতা হয়ে দাঁড়িয়েছে সেখানকার ঘিঞ্জি এলাকা। সেখানে দমকলের ইঞ্জিন এখনও পর্যন্ত ঢুকতেই পারেনি বলে খবর। যার জেরে আতঙ্ক ক্রমশই বাড়ছে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগালেও ঘিঞ্জি এলাকায় সমস্যায় পড়ে দমকল। যদি আগুনের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আনন্দপুরের (Anandapur) গুলশন কলোনির কারখানাটিতে চামড়ার জুতো (leather shoe) তৈরি হয়। দাহ্য পদার্থের কারখানা হওয়ায় আগুন প্রথমেই বিধ্বংসী আকার নেয়।দ্রুত দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তার সমস্যায় ঢুকতে বাধা পায়। ততক্ষণে আগুন অনেকটা ছড়িয়ে পড়ে।শেষপর্যন্ত দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে কোনওক্রমে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। অগ্নিকাণ্ডের উৎস এখনও অজানা। দমকল আধিকারিকরাও এই বিষয়ে এখনও কিছু বলতে পারছেন না। তাঁরা জানাচ্ছেন, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ করাই মূল লক্ষ্য। তারপরই স্পষ্ট হবে, ক্ষয়ক্ষতি কতটা হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই।