Header AD

বালিপাচার কাণ্ডের তদন্তে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান ED-র

বালি পাচার কাণ্ডের তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তল্লাশি অভিযান চালায়। কলকাতা (Kolkata), আসানসোল (Asansol), ঝাড়গ্রাম (Jhargram) ও বর্ধমানের (Burdwan) বিভিন্ন এলাকায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই সমস্ত জায়গায় বিভিন্ন ব্যবসায়ীদের বাড়ি অফিসে তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, অবৈধভাবে বালি পাচার থেকে শুরু করে কালো টাকা সাদা করার নানা অভিযোগের ভিত্তিতে এই অভিযান।

ভোট এলেই কেন্দ্রের বিজেপি সরকার তাদের এজেন্সি দিয়ে এরাজ্যের নেতা-মন্ত্রীদের হেনস্তা করার জন্য সক্রিয় হয়ে ওঠে বলে বারবার অভিযোগ করেছে তৃণমূল কংরেস। কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। বৃহস্পতির সকালে ইডি-র টিম পৌঁছয় আসানসোলের তিন এলাকা ও ঝাড়গ্রামের চারটি জায়গায়। কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট চত্বরেও গিয়েছেন ইডির তদন্তকারী অফিসাররা। বর্ধমানেও কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালায় সংস্থা ৷ সূত্রের খবর, আসানসোলে মুর্গাশোল এলাকায় মণীশ বাগারিয়া নামের এক ব্যক্তির বাড়িতে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। কলকাতার জি ডি মাইনিং প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অরুণ সরাফের বিরুদ্ধে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ থাকায় সেখানেও হানা দিয়েছে ইডি।