Header AD

খড়দহে বাড়িতে মজুত বারুদে বিস্ফোরণ! তদন্তে পুলিশ


রবিবার সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠল খড়দহের বন্দিপুরের ঠাকুর কলোনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়িতে মজুত করে রাখা বারুদেই এই বিপত্তি ঘটেছে। কিন্তু বাড়িতে কেন বারুদ মজুত করা হয়েছিল? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার খড়দহের বন্দিপুর পঞ্চায়েতের ঠাকুর কলোনির বাসিন্দা অভিজিৎ সিং। রবিবার সন্ধ্যায় তাঁর বাড়ি থেকেই বিকট শব্দ শুনতে পান এলাকাবাসীরা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। বিস্ফোরণের অভিঘাতে উড়েছে বাড়ির টিনের ছাউনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রহড়া থানায়। পুলিশ গিয়ে দেখে গোটা বাড়ির লন্ডভন্ড দশা ।তবে বাড়ির মালিকের হদিশ পাননি তদন্তকারীরা
সূত্রের খবর, ওই বাড়িতে প্রচুর পরিমাণে বারুদ মজুত করা ছিল। তা থেকেই কোনওভাবে বিস্ফোরণ হয়। কিন্তু কেন জনবহুল এলাকায় মজুত করা হয়েছিল বারুদ? নেপথ্যে কোন কারণ লুকিয়ে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে।