১৯৯৫ সাল থেকে খড়দহের কাউন্সিলর তাপস দাশগুপ্ত। প্রথমে জয়ী হয়েছিলেন কংগ্রেসের (Congress) টিকিটে। পরবর্তীকালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পরে ২০০০ সালে তৃণমূলের (TMC) টিকিটে কাউন্সিলর নির্বাচিত হন। অথচ চলতি এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পরই দেখা যায় তাঁর নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এমনকি নাম নেই তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও।
প্রসঙ্গত, দেশে শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত হন। অথচ এখনকার ভোটার তালিকা সামনে আসতে দেখা যাচ্ছে সেই তালিকায় তাপস দাশগুপ্তর নাম নেই! শুধু তিনি নন, পরিবারের কারোই নাম নেই। কার্যত আতান্তরে খড়দহের (Khardah) প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্ত।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন কাউন্সিলরের (former councilor) প্রশ্ন, ‘যদি ভোটার তালিকায় (voter list) নামই না থাকল তবে কীভাবে কাউন্সিলর (councilor) নির্বাচিত হলাম?’ কার্যত ইচ্ছে মতো ভোটার তালিকা তৈরি নিয়ে কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ তুলে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্তর নাম বাদ পড়ার ক্ষেত্রে সেই সন্দেহই সত্যি প্রমাণিত হল।




