Header AD
Trending

দমদম স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ! এক ঘণ্টা পরে স্বাভাবিক হল পরিষেবা

ফের মেট্রোর সামনে ঝাঁপ। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে দমদম স্টেশনে। তার ফলে ব্লু লাইনের ডাউন শাখায় ( শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর ) ব্যাহত হয় মেট্রো পরিষেবা। প্রায় ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় পরিষেবা। এই নিয়ে ৬ দিনে তিনটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। অফিস টাইমে পরিষেবা ব্যাহত হওয়ার কারণে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।

সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ দমদম স্টেশনে এক যাত্রী মেট্রোর সামনে ঝাঁপ দেন। ডাউন লাইনে  অর্থাৎ শহিদ ক্ষুদিরামের দিকে এই ঘটনা ঘটলেও দুই লাইনের পরিষেবাই সাময়িক বন্ধ রাখতে হয়। এই দুর্ঘটনার জেরে চলাচল করে দমদম স্টেশনে। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন দুই লাইনেই পরিষেবা বন্ধ ছিল। প্রায় ১২টা ২০ মিনিট নাগাদ আবার পরিষেবা স্বাভাবিক হয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে প্রত্যেকটি স্টেশনে এই দুর্ঘটনার  কথা ঘোষণা করা হয়। পাশাপাশি ঘোষণাও করা হয় পরিষেবা ব্যাহত হওয়ার কথাও। বহু মানুষকে ট্রেন থেকে নেমে যেতে হয় মাঝপথেই।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর নেতাজি স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হয়। যার কারণে প্রায় ঘণ্টাখানেক দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ভাঙাপথে মেট্রো চালানো হয়। দুদিন যেতে না যেতেই ২২ নভেম্বর মহাত্মা গান্ধী রোড স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আরও এক যাত্রী। যার কারণে একই ভাবে ব্যস্ত সময়ে  ব্যাহত হয় পরিষেবা। তিন দিন পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বারবার কেন এই লাইনেই কেন এরকম ঘটনা ঘটছে , ইতিমধ্যেই তা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও এই ধরনের ঘটনা ঠেকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে মেট্রো কর্তৃপক্ষ। কালীঘাট স্টেশনে প্ল্যাটফর্মের প্রান্তে গার্ডরেল পর্যন্ত বসানো হয়েছে। এছাড়াও চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। এরপরেও রোধ করা যায়নি আত্মহত্যার ঘটনা। আবারও সেই ব্লু লাইনেই আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী।