Header AD

বিশ্বকাপ ব্যর্থতায় কড়া শাস্তি: পাকিস্তান ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা জরিমানা নকভির বোর্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপে (t20worldcup2026) সুপার এইটে উঠেও শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি পাকিস্তান (Pakistan)। পুরো টুর্নামেন্টজুড়ে দলটির পারফরম্যান্স ছিল হতাশাজনক। ম্যাচ হারলে সমালোচনা, দলবদল বা বাদ পড়া স্বাভাবিক বিষয়। কিন্তু এবার তার সঙ্গে যোগ হয়েছে আর্থিক জরিমানাও।
গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেলেও ভারতের (India) কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দল। সেই ম্যাচ ঘিরে আগে থেকেই উত্তেজনা ও ‘বয়কট’ বিতর্ক চলছিল। ফলে সেটি পাকিস্তানের কাছে মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছিল। কিন্তু সলমন আঘার নেতৃত্বাধীন দল সেই পরীক্ষায় ব্যর্থ হয়।

সুপার এইটে নিউ জিল্যান্ডের (New Zealand)-এর বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপর ইংল্যান্ড (England)-এর বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করে পাকিস্তান। শেষ ম্যাচে শ্রীলঙ্কা (Sri Lanka)-কে হারালেও নেট রান রেটের হিসেবে সেমিফাইনালে ওঠা সম্ভব হয়নি বাবর আজমদের (Babar Azam)।

এই ব্যর্থতার জেরে প্রত্যেক ক্রিকেটারকে পাকিস্তানি মুদ্রায় ৫০ লক্ষ টাকা করে জরিমানা গুনতে হবে বলে জানা গিয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ লাখের বেশি। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের বিরুদ্ধে হারের পরই এই সিদ্ধান্ত নেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নকভি (Mohsin Naqvi)। যদিও বোর্ড অপেক্ষা করছিল দল সেমিফাইনালে উঠতে পারে কি না—শেষ পর্যন্ত তা না হওয়ায় জরিমানার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

উল্লেখ্য, নকভি শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) প্রধান নন, তিনি পাকিস্তান সরকারের একজন মন্ত্রীও। ফলে তাঁর সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাবের অভিযোগ নতুন নয়। ভারত-বিরোধী আবহ, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বয়কট বিতর্ক—সব মিলিয়ে ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছিল। মাঠের লড়াইয়ের পাশাপাশি বাইরের পরিস্থিতিও প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। ভারতের কাছে হারের পর ক্রিকেটারদের কড়া ভাষায় সমালোচনা করেছিলেন নকভি। এবার সেই হতাশার মূল্য দিতে হচ্ছে পুরো দলকে—সমালোচনার পাশাপাশি গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানাও।