Header AD

এস্প্ল্যানেড রো (ওয়েস্ট)-এর নতুন নামকরণ! রাজ্য সরকারের আবদনে মান্যতা হাইকোর্টের

এস্প্ল্যানেড রো (ওয়েস্ট)-এর নাম পরিবর্তন করে ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ করার রাজ্য সরকারের সিদ্ধান্তকে বহাল রাখল কলকাতা হাই কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলার অন্যতম শ্রদ্ধেয় বিচারপতি জাস্টিস রাধাবিনোদ পালের স্মৃতিকে যথাযথ সম্মান জানানো হল।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বৈশ্বিক প্রচারের অংশ হিসেবে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাপান সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় জাস্টিস পালের নাতি তাঁর দাদুর প্রতি আরও বৃহত্তর স্বীকৃতি ও সম্মান জানানোর জন্য আবেগঘন আবেদন জানান অভিষেকের কাছে। সেই আবেদন মেনে রাজ্য সরকার এস্প্ল্যানেড রো (ওয়েস্ট)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

রাজ্য সরকারের এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত সেই আশ্বাস পূরণেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, বাংলার কৃতী সন্তানদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।