Header AD
Trending

SIR-এর প্রতিবাদে উত্তাল সংসদ! তৃণমূলসহ বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতুবি অধিবেশন

SIR বিরোধী বিক্ষোভে উত্তাল সংসদ চত্বর। শীতকালীন অধিবেশেন শুরু হতেই এসআইআর নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। মঙ্গলবার সংসদ চত্বরে এসআইআর-এর প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। সংসদের মকর দ্বারে বিরোধী জোটের বিক্ষোভে শামিল হল তৃণমূলও। এদিকে সংসদের অন্দরেও এই ইস্যুতে অধিবেশনে আলোচনা চেয়ে ফের বিক্ষোভ দেখিয়েছে বিরোধী শিবির। যার জেরে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন।

প্রসঙ্গত, শীতকালীন অধিবেশেনের প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে তপ্ত হয়ে উঠেছে সংসদ। সোমবার দফায় দফায় মুলতুবি করে দিতে হয় লোকসভার অধিবেশন। সেই একই চিত্র মঙ্গলবারও। এদিনও বিরোধী শিবির সম্মিলিতভাবে বিক্ষোভে দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন।

মঙ্গলবার সকালে সংসদ ভবনের মকর দ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় বিরোধী শিবির। এই বিক্ষোভে হাজির ছিলেন তৃণমূলের দুই সাংসদ বাপী হালদার ও মমতাবালা ঠাকুর। এছাড়া হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, ডিএমকে সাংসদ কানিমোঝি সহ অনেকেই।