বুধবার কেরলের শবরীমাতা মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu)হেলিকপ্টার।কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিকপ্টারের একাংশ। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় আসরে নামে পুলিশ ও দমকল বাহিনী। তবে দুর্ঘটনা জেরে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।অক্ষত রয়েছেন রাষ্ট্রপতি।এই ঘটনার খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন,‘দুর্ঘটনা এড়ানো গিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ’। পোস্টে রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করেছেন মুখ্যমন্ত্রী।তিনি লেখেন, ‘কেরল সফরে আজ সকালে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওনার দীর্ঘায়ু কামনা করি।’
প্রসঙ্গত, ৪ দিনের সফরে বর্তমানে কেরলে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি। তখনই দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, উপস্থিত দমকল ও পুলিশ কর্মীরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, চারদিনের এই সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে পৌঁছন রাষ্ট্রপতি মুর্মু। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-সহ একাধিক মন্ত্রী।





