Header AD

প্রায় সাড়ে ১৩ হাজার শূন্যপদে বুধবার থেকেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু

বুধবার থেকে রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এবছর শূন্যপদের সংখ্যা অনেকটাই বেড়েছে। প্রায় সাড়ে ১৩ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে ও নির্দেশে এই বছরের মধ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক শিক্ষিকার স্বচ্ছ নিয়োগ ও কর্মসংস্থান হবে ।

শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসু এদিনই এক্স হ‌্যান্ডলে লেখেন, ‘বুধবার থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অনলাইন পোর্টাল উন্মুক্ত করতে চলেছে, যেখানে TET উত্তীর্ণ যোগ‌্য প্রার্থীরা সরকার অনুমোদিত ও সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক বিদ‌্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে পারবেন। রাজ্যের মাননীয়া মুখ‌্যমন্ত্রী ম্মতা বন্দ্যোপাধায়ের প্রজ্ঞা, পথনির্দেশ ও সদর্থক অভিভাবকত্বে এই নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষার ভিতকে আরও সুদৃঢ় করতে চলেছে, একথা বলাই বাহুল‌্য।’

সুত্রের খবর, নবম-দশমের ক্ষেত্রে ২৩ হাজার ২১২, একাদশ-দ্বাদশে শূন‌্যপদ ১২ হাজার ৫১৪। প্রাথমিকের ক্ষেত্রে ১৩ হাজার ৪২১ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। আপার প্রাইমারির ১২ হাজার ৭০০ জনকে নিয়োগের জন‌্য কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। সব মিলিয়ে এই বছরে শিক্ষক নিয়োগ ৬২ হাজার ছাড়াবে বলে আশা করছে শিক্ষা দপ্তর। এ ছাড়াও বাড়তে পারে আরও শূন‌্যপদ। প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন অনলাইনে করতে হবে। জানা গিয়েছে এর জন্য একটি পোর্টাল খুলবে পর্ষদ।