সাধারণ মানুষের হাতের নাগালে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ (Sebaashray) চালু করেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। প্রথমবারের ব্যাপক সাফল্যের পর এবার শুরু হয়েছে সেবাশ্রয়–২ শিবির (Sebaashray 2)। শনিবার বজবজে (Budge Budge) গিয়ে সেই শিবির ঘুরে দেখেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিষেবা বিষয়ে রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। এর পরে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “#Sebaashray2-এর মাধ্যমে আজ মহেশতলার ১৩ জন বাসিন্দার রেণুকা চক্ষু হাসপাতালে ছানি অস্ত্রোপচার করিয়ে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।” স্বাস্থ্য শিবির পরিদর্শন করার আগে মনীষীদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন, বহু মানুষের ছানি অপারেশন হয়েছে এই সেবাশ্রয় ২-এর মাধ্যমে। শিবির ঘুরে রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে কথা বলে অভিষেক। চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন। জনসংযোগের পরে নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লেখেন, “দুশ্চিন্তাগ্রস্ত পরিবারগুলির জন্য সময়মতো স্বাস্থ্য পরিষেবা কেবল স্বস্তি নয়, এটি বেঁচে থাকার পথ। আজ মহেশতলার ১৩ জন বাসিন্দা #Sebaashray2-এর মাধ্যমে রেণুকা চক্ষু হাসপাতালে ছানি অপারেশনের মাধ্যমে তাঁদের দৃষ্টিশক্তি ফিরে পেলেন। সেবাশ্রয় কেবল একটি উদ্যোগ নয়; এটি একটি অঙ্গীকার। এই অঙ্গীকার শুধু অসুখের উপশম করার জন্য নয় , এখানে কষ্টকে অবহেলা করা হবে না, উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে, যা কোনও অনুগ্রহ নয়, বরং প্রতিটি নাগরিকের অধিকার।”
প্রসঙ্গত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের চিকিৎসার সুব্যবস্থার জন্য পুনরায়‘সেবাশ্রয় ২’ (Sebaashray) চালু করেছেন স্থানীয় সাংসদ অভিষেক (Abhisekh Banerjee)। চলতি বছর জানুয়ারি মাসে টানা ৭৫ দিন এই লোকসভার প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে পরিষেবা দিচ্ছে ‘সেবাশ্রয়’। বহু মানুষ এর দ্বারা উপকৃত। অনেক বিরল রোগের চিকিৎসাও ‘সেবাশ্রয় ’-এর মাধ্যমে করা হয়েছে। রক্তচাপ, সুগার থেকে শুরু করে চোখ, কান, গলা এমনকী ক্যান্সারের মতো রোগেরও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ‘সেবাশ্রয়’-এ । স্থানীয়রা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ ‘সেবাশ্রয়’ শিবিরগুলিতে গিয়েছেন। প্রথমবার ব্যাপক সাড়া পাওয়ার পরে ১ ডিসেম্বর থেকে ‘সেবাশ্রয় ২’ শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য শনিবার সাংসদকে একঝলক দেখতে ভিড় উপচে পড়ে বজবজের (Budge Budge) বি.বি.আই.টি কলেজ সংলগ্ন সেবাশ্রয়–২ শিবির এলাকায়।





