Header AD
Trending

বর্ধমানে ‘সবার পুজো’ অ্যাপের উদ্বোধন

এবার বর্ধমানে ‘সবার পুজো’ নামে একটি  অ্যাপ চালু হল । নির্বিঘ্নে পুজো দেখার সুবিধা দিতে বিশেষ এই অ্যাপ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সায়ক দাস । গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ ।এই অ্যাপের ব্যবহারকারী বিভিন্ন পুজো মণ্ডপে পৌঁছনোর ম্যাপ, যান নিয়ন্ত্রণের নির্দেশিকা-সহ খুঁটিনাটি জানতে পারবেন। পুজোর দিনগুলিতে শহরের নবাবহাট মোড় থেকে উল্লাস মোড় পর্যন্ত জিটি রোডে সকাল ৪টে পর্যন্ত সমস্ত বাস ও মালবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। নির্দেশিকা অনুযায়ী, জিটি রোডের নবাবহাট মোড় থেকে আলিশা বাসস্ট্যান্ড পর্যন্ত, এনএইচ-১৯ সড়কের পল্লা মোড়, ডিভিসি মোড়, বেচারহাট মোড়, দামোদর কোল্ড স্টোরের সামনে, ঝিলিপিবাগান মোড়, তেলিপুকুর মোড়, তেজগঞ্জ মোড়, আঞ্জির বাগান, রথতলা মোড়, লাকুরডি মোড়, গোঁদা মোড়, নবাবহাট এনএইচ-২বি ক্রসিং, ভোতারপার (কাটোয়া রোড), কালনা রোড-সহ একাধিক এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ৪ অক্টোবর পুজো কার্নিভালের দিন বিকেল ৩টে থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বর্ধমান শহরের বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে ।