Header AD

জ্বালানি সঙ্কট মোকাবিলায় SOP গঠন রাজ্যের, গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রাজ্য তথা গোটা দেশে গ্যাস সাপ্লাইয়ে চরম সঙ্কট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় SOP গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার সৌজন্য সভাঘরে গ্যাস ডিলারদের সঙ্গে জরুরি বৈঠকের পর একথা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি তাঁর সতর্ক বার্তা, “রাজ্যের মজুত জ্বালানি বাইরে পাঠাবেন না। “

এদিন সৌজন্য সভাঘরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, “বৈঠক সদর্থক হয়েছে। আমি গ্যাস ডিলারদের (Gas Dealers)কাছে জানতে চেয়েছি, মানুষ কেন অনলাইন বুকিং করতে পারছেন না? এতে অযথা আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওনারা আমাকে জানিয়েছেন, আমাদের সার্ভার নষ্ট হয়ে গেছে । সেই কারণে এই সমস্যা তৈরি হয়েছে।” আলোচনা থেকে বেরিয়ে এসেছে, মিড ডে মিল, আইসিডিএস, হেলথ ক্যান্টিনে কোনও রকম অসুবিধা হবে না।

ডিলাররা জানিয়েছেন, তাদের কাছে ২ লক্ষ গ্যাসের চাহিদা ছিল । কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই চাহিদা পৌঁছে গিয়েছে ৬ লক্ষে। সার্ভারটাই আর কাজ করছে না। ফলে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী তাদের অনুরোধ করেন, এই সার্ভার যত দ্রুত সম্ভব ঠিক করে এই সমস্যার সমাধান করতে। এই সঙ্কটজনক পরিস্থিতিতে রাজ্য থেকে অন্য রাজ্যে গ্যাস যাতে পাঠানো না হয় সেবিষয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এই পরিস্থিতিতে রাজ্যের মজুত জ্বালানি বাইরে পাঠাবেন না। আগে নিজেদের ঘর সামলাতে হবে। ” এর পাশাপাশি মুখ্যমন্ত্রী গ্যাস ডিলারদের উদ্দেশ্যে বলেন আপনাদের কাছে তো ডেটা আছে । দরকার হলে পরিস্থিতি সামাল দিতে গ্রিণ চ্যালেন তৈরি করে গ্যাস সাপ্লাইয়ের ব্যবস্থা করব। সরকারের সঙ্গে আপনাদের সমন্বয় বাড়ান। আপনাদের কাছে কত মজুত আছে, কত সাল্পাই করছেন, আর কত সাপ্লাই করতে পারবেন আমাদের জানান। আইসিডিএস, মিডডে মিল, হাসপাতাল, ছোট হোতেল গুলোতে যাতে অসুবিধা ন হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখুন। কমার্শিয়ালদের সাপ্লাই বন্ধ না করে ২% দিন। আমরাও যতটা পারি সাশ্রয়ের চেষ্টা করি।” এরসঙ্গে বাজারে কেরোসিন সাপ্লাই স্বাভাবিক করার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

অটো ভাড়া বৃদ্ধি প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বলেন, “সব অটোর ভাড়া বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়নি। কারণ সব অটো সিএনজিতে চলে না। অনেক অটোই পেট্রোল-ডিজেলে চলে।” এদিন সিএনজি গ্যাস ডিলারদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, “আপনারা CNG সাপ্লাই স্বাভাবিক রাখুন। এর জন্য সবরকম সরকারি সহযোগিতা আমরা করব।”