Header AD
Trending

আগামী ৭ আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ

আগামী সাত আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টে ওবিসি মামলার জটের জন্য এতদিন আটকে ছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ। বৃহস্পতিবার বোর্ডের চেয়ারপার্সন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশের দিন প্রকাশ্যে আনলেন। প্রসঙ্গত, ওইদিন স্নাতক স্তরে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশও হবে। এদিন সোনালী দেবী জানান, এতদিন ওবিসি মামলার জন্য ফল প্রকাশ করা যায়নি। তবে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ মিলতেই প্রস্তুতি শুরু করেছে বোর্ড। বৃহস্পতিবার ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পরীক্ষার্থীরা বোর্ডের দেওয়া লিংকে নিজেদের জাতিগত শংসাপত্র আপডেট করতে পারবেন। এরপর সেই আপডেটেড তথ্য নিয়েই বোর্ড ৭ আগস্ট ফল প্রকাশ করবে। ইতিমধ্যেই এই নিয়ে প্রত্যেকটি পরীক্ষার্থীর কাছে এসএমএস পাঠিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।