রবিবার ছিল ‘মন কি বাত’-এর ১২৬তম পর্ব।এদিন উৎসবের মরশুমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিহারের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “বিহারের বিখ্যাত উৎসব ছট পুজো এখন বিশ্বব্যাপী হয়ে উঠছে। তাই এই উৎসবকে যাতে ইউনেস্কোর ‘ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজে’র তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, তার জন্য কাজ করছে কেন্দ্র।” এরপরই আরএসএসকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, “আর কয়েকদিন পরেই আমরা বিজয়া দশমী উদযাপন করব। এবারের বিজয়া দশমী আরও একটি কারণে বিশেষ। এই দিনে, আরএসএস তার প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ করবে। ”
প্রসঙ্গত, সামনেই বিহারে বিধানসভা নির্বাচণ।এবার ভোটের আগে বিহারবাসীকে বড় ‘প্রতিশ্রুতি’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এর পাশাপাশি ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াত জ়ুবিন গর্গকে শ্রদ্ধা জানান।এরপর তিনি অসমীয়াতেই বলেন, ‘জ়ুবিন ছিলেন কোহিনূর, অসমীয়া সংস্কৃতির উজ্জ্বলতম রত্ন। তিনি হয়তো শারীরিক ভাবে আমাদের মাঝে নেই, তবে চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’





