Header AD

বর্ধমান স্টেশনে পদপৃষ্ঠের ঘটনা,আহত ৭

রবিবার বিকেলে দুর্ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে (Burdwan Station)। পদপৃষ্ঠ হয়ে আহত হলেন ৭ জন। তাঁদের মধ্যে ৩ জন মহিলা, ৩ জন পুরুষ। আহতদের।ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
রেল যাত্রী ও রেল পুলিশ সূত্রে খবর, বিকাল ৫ টা ১৫ থেকে ৫ টা ২৫-এর মধ্যে ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে নামা ওঠার সিঁড়িতে। ৫ নং প্লাটফর্মে হলদিবাড়ি এক্সপ্রেস ও ৪ নং প্লাটফর্মে হাওড়া বর্ধমান কর্ড লাইনের লোকাল ট্রেন আসার ঘোষণা হয়। পরক্ষনেই কর্ড লাইনের সেই ট্রেনটিকে বর্ধমান-হাওড়া মেইন লাইন করে দেওয়া হয়।

ফলে একদিকে মেন লাইন ট্রেন ধরার জন্য ফুট ওভারব্রীজের সিড়ি দিয়ে যাত্রীরা নামতে যান।অন্যদিকে কর্ড লাইন থেকে যাত্রীরা সিড়ি দিয়ে ফুট ওভারব্রীজে ওঠার সময় হুড়োহুড়িতে দুর্ঘটনাটি ঘটে।