Header AD
Trending

রাজারহাটে মর্মান্তিক দুর্ঘটনা! সরকারি বাসের চাকায় ছিন্ন হল তরুণীর হাত

সরকারি বাসের ধাক্কায় কাটা পড়ল তরুণীর হাতা । মর্মান্তিক দুর্ঘটনা ঘটল নিউ টাউনে। ওই অবস্থাতেই দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে ছিলেন তরুণী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল নিউ টাউনের সিটি সেন্টার ২ এর সামনে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই তরুণী ।

সূত্রের খবর, দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা বছর ২৫ এর ওই তরুণীর নাম প্রতিশ্রুতি রায় চৌধুরী।
স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকাল ১০ টার কিছু পড়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ওই তরুণী বন্ধুর সঙ্গে বাইকে চেপে নিউ টাউন সিটি সেন্টার ২ এর পাশের সার্ভিস রোড থেকে মেন রোডের দিকে যাচ্ছিলেন। সেই সময় কৈখালির দিক থেকে নারকেলবাগানের দিকে একটি সরকারি বাস আসছিল। স্থানীয়দের অভিযোগ, দ্রুত গতিতে ধেয়ে আসছিল বাসটি। এই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক। ফলে বাসের ধাক্কায় একেবারে ছিটকে পড়েন দুজনই। সেই সময় ওই তরুণীর হাতের উপর দিয়ে বাসের পিছনের চাকা চলে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। হাড়হিম করা এই ঘটনা চোখের সামনে দেখেও প্রথমে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে নি, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।