নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ফের কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বাংলাকে বঞ্চনা, অপেক্ষা করে বলে বারবার অভিযোগ করে তৃণমূল। এদিন রেড রোডে নেতাজি স্মরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে একই অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লি চক্রান্তকারী। বাংলার বিরুদ্ধে সারাক্ষণ চক্রান্ত করে যাচ্ছে। ‘ এরপরে নেতাজির স্লোগান ‘দিল্লি চলো’কে হাতিয়ার করে মমতা বলেন, দেশকে স্বাধীন করার লক্ষ্যে নেতাজি যে দিল্লি চলো ডাক দিয়েছিলেন, আমাদেরও সেই মন্ত্রে চক্রান্তকারী দিল্লির বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে প্রতিবাদ করতে হবে।’
আজ শুক্রবার রেড রোডে সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মবার্ষিকীতে নেতাজি স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সুগত বসু, চন্দ্র বসু সহ বিশিষ্ট ব্যক্তিরা। সেই স্মরণ মঞ্চ থেকেই SIR- এর আতঙ্কে মানুষের মৃত্যু থেকে শুরু করে মনীষীদের অপমান, ভাষা সন্ত্রাস সহ একাধিক বিষয়ে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। নাম না করে মমতা বলেন, ” দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মনীষীদের অসম্মান করার চেষ্টা হচ্ছে। মহাত্মা গান্ধী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাতঙ্গিনী হাজরা লাল বাল বাল বাল বাল সহ অন্যান্যদের প্রতি অসম্মান করা হচ্ছে। বাংলা রশিদাকে ধাক্কা দেওয়া হচ্ছে।’ এরপরই দিল্লির বিরুদ্ধে প্রতিবাদে সরব আমার ডাক দিয়ে মুখ্যমন্ত্রীর, ‘ বাংলার মানুষকে এই অসম্মান মেনে নেবেন? স্বাধীনতা সংগ্রামীদের পরিবারকে সম্মান মেনে নেবেন?”
পাশাপাশি এস আই আর প্রক্রিয়ায় বাংলার এক কোটি ৩৮ লক্ষ মানুষকে হিয়ারিং এ ডাকা নিযেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যেহেতু এই অনুষ্ঠানটি ছিল পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচি, এই সরাসরি বিজেপি শব্দটি উচ্চারণ করেননি মমতা। কিন্তু বুঝিয়ে দিয়েছেন আদপে কাকে নিশানা করতে চাইছেন তিনি। SIR শহর আরবি পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এটা কৌরবপক্ষের সঙ্গে লড়াই, মানবিকতার সঙ্গে দানবিকতার লড়াই। এই প্রসঙ্গে নেতাজি প্ল্যানিং কমিশনের প্রসঙ্গ টেনে কটাক্ষের সুরে বলেন, সুভাষচন্দ্র বসু প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। এরা সেটাও তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করেছে যেটা খায় না মাথায় দেয় কেউ জানে না।





