Header AD
Trending

মহারাষ্ট্রে দুই ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ৭, আহত ৪

Madhya Pradesh Road accident

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৭ জন শ্রমিক। বুধবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলায়। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে শ্রমিক বোঝাই একটি ছোট ট্রাক সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিল। কাদওয়ানচি গ্রামের কাছে পৌঁছতেই পিছন দিক থেকে আচমকা একটি ট্রাক এসে ধাক্কা দেয়। ধাক্কার জেরে ছোট ট্রাকটি কয়েক ফুট দূরে ছিটকে গিয়ে রাস্তার উপর উলটে পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশও সেখানে পৌঁছে যায়। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহতরা সকলেই শ্রমিক ছিলেন।

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে আসছিল বড় ট্রাকটি। নিয়ন্ত্রণ হারিয়েই সেটি ছোট ট্রাকটিকে ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এক পুলিশ আধিকারিকের কথায়, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ছোট ট্রাকের যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান।