Header AD
Trending

মধ্যপ্রদেশে বাড়িতে ঢুকে ৯০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ! বিজেপি শাসিত রাজ্যের   ঘটনায় চাঞ্চল্য

Kolkata Gangrape

মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। বৃহস্পতিবার রাতে বাড়িতে একা থাকা ৯০ বছরের এক বৃদ্ধাকে চার যুবক মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ওই বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে তিনি আপাতত সংকটমুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বৃদ্ধা তাঁর গ্রামের বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, চারজন যুবক মুখোশ পরে জোর করে বাড়িতে ঢুকে পড়ে। এরপর তারা বৃদ্ধার উপর নৃশংস অত্যাচার চালায় বলে অভিযোগ। পরদিন সকালে বৃদ্ধা তাঁর মেয়েকে পুরো ঘটনাটি জানান। খবর পেয়ে মেয়েটি দ্রুত সেখানে পৌঁছন এবং মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান। এরপর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার তদন্তে পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। পাশাপাশি আরও তিনটি আলাদা দল তৈরি করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত অভিযুক্তদের কোনও হদিস মেলেনি। তাদের ধরতে পুলিশ ১০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছে।

এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।