Header AD

৮০ কিমি বেগে ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি! দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা

Weather Update

বুধসন্ধ্যার কাল বৈশাখীর রেশ এখনও কাটেনি। তার মঝেই বৃহস্পতিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। ভোর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি ভিজিয়েছে শহর কলকাতা-কে। একই চিত্র সংলগ্ন জেলাগুলিতেও। আকাশ মেঘলা,সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া । তাপমাত্রার পারদ নেমেছে বেশ কিছুটা। কলকাতা-সহ রাজ্যের অন্তত আটটি জেলায় (Weather Forecast) ঝড়-বৃষ্টির পরিস্থিতি রয়েছে। বৃহস্পতিবার সন্ধেতেও বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা (Weather Update)রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, কোথাও কোথাও সেই গতিবেগ ৬০-৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা বেশি। কালবৈশাখীর পুর্বাভাস রয়েছে কলকাতাতেও। এদিকে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্স-এ রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখোমুখি হওয়ার কথা কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়েন্টস-এর। তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টির জেরে শহর কলকাতা-তে তাপমাত্রা কিছুটা নেমেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। রাতের তাপমাত্রাও কমে ২১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। গত ২৪ ঘণ্টায় শহরে মোট ১৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আবহাওয়ার এই পরিবর্তন বেশিদিন স্থায়ী নাও হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়া বদলাতে পারে। কয়েকদিনের বৃষ্টি কমে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর।