Header AD

‘বিজেপি দুমুখো সাপ, ছোবল খেতে না চাইলে সাবধান!’ বসিরহাটে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

cm basirhat

তৃণমূল চতুর্থবার সরকার গঠন করলে বসিরহাট নতুন জেলা হবে- বসিরহাটের জনসভা থেকে ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বসিরহাট উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহম্মদ তৌসিফুর রহমানের সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি এদিনের সভা থেকে এসআইআর (SIR), কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) ও নির্বাচন কমিশনের (Election Commission Of India) বিরুদ্ধে সরব হন তিনি। ভোটের দিন ও গণনার দিন দলীয় কর্মীদের ভূমিকা ঠিক কী হবে তা নিয়েও সভা থেকে স্পষ্ট বার্তা দেন তৃণমূল নেত্রী। সভা থেকে বিজেপিকে দুমুখো সাপ বলেও কটাক্ষ করেন তিনি।

সভা থেকে সাধারণ মানুষের সঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর সতর্কবার্তা, ভোটের দিল ওরা স্লো ভোটিং করতে পারে। ইভিএম খারাপ আছে কিনা দেখে নেবেন। ইভিএম খারাপ করে দিতে পারে। সেই মেশিনে ভোট দেবেন না। মেশিন ঠিক করে দিলেও রাজি হবেন না। বলবেন, নতুন মেশিন নিয়ে আসুন। মনে রাখবেন, দিল্লির জমিদার, জোতদারদের বিরুদ্ধে লড়তে হবে, তৃণমূলকে একটা ভোট দেবেন, আর বদলা নেবেন। এরপর কাউন্টিং-এর দিনও সকাল থেকে স্লো কাউন্টিং করে রটাবে ওরা এগিয়ে। বিজেপির সিটগুলো আগে দেখাবে, আপনাদের সিটগুলো পরে দেখাবে। যাতে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান। ওটা দখল করে নেবে। এটা করতে দেবেন না। ভিভিপ্যাট ধরে ধরে কাউন্টিং করবেন। কাউন্টিং শেষ না হলে বেরোবেন না। রেজাল্ট নিয়ে তবে বেরোবেন এজেন্টরা। তার আগে বেরোবেন না।”

সভামঞ্চ থেকে বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা করে বসিরহাটের জনতার উদ্দেশে তাঁর বার্তা, “মনে রাখবেন দেশে কোনও নিরপেক্ষতা বলে কিছু নেই। বিজেপির প্ল্যান এনআরসি করবে। ডিলিমিটেশন করে বাংলাকে তিন টুকরো করে দেবে। বাংলা ভাষায় কথা বললে বিহার, ওড়িশায় অত্যাচার করে। এই জল্লাদ, ধর্ষণকারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করব। আমাদের একটিই পক্ষ- মানুষপক্ষ। বিজেপি দুমুখো সাপ, নির্বাচনের সময় একটা ছোবল দেয়, আর নির্বাচনের পর আর একটা ছোবল দেয়। যদি ছোবল খেতে না হয়, তৃণমূলকে ভোট দিন।”