Header AD

‘এত করেও বাংলা জয় হবে?’ বঙ্গভোটে মমতার পাশে কেজরিওয়াল, বিজেপিকে কটাক্ষ

Kejriwal supports Mamata

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) আবারও সমর্থনের বার্তা দিলেন মমতা বন্দ্যপাধ্যায়কে (Mamata Banerjee)। বাম (Left Front) ও কংগ্রেস (Congress) ছাড়া দেশের অধিকাংশ বিরোধী দল যখন তৃণমূলের পাশে দাঁড়িয়েছে, তখন কেজরিওয়ালের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক লড়াইয়ে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন তুলে BJPকে কার্যত চ্যালেঞ্জ করেছেন কেজরিওয়াল। তাঁর বক্তব্য, সব স্বশাসিত সংস্থা নিয়ন্ত্রণে আনার পর এবং বহু ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলা দখল করতে না পারেন, তাহলে তার ফল কী হবে—এই প্রশ্নই তুলেছেন তিনি।

এদিকে, দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছেন যে, বাংলায় তাঁর লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়, বরং নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধেও। তাঁর দাবি, কমিশন বিজেপির প্রভাবেই কাজ করছে। কেজরিওয়ালও একই সুরে অভিযোগ তুলে বলেন, নির্বাচনে জিততে বিজেপি বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। এর আগে দিল্লির নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে যা ঘটছে, তা অনেকটাই দিল্লির নির্বাচনের সময়কার পরিস্থিতির মতো। তাঁর অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং প্রশাসনের পক্ষপাতিত্ব—এই দুই বিষয়েই মিল রয়েছে।

রাজনৈতিক মহলে কেজরিওয়ালের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলার নির্বাচনের আগে বিরোধী শিবিরের এই ধরনের বার্তা ভবিষ্যতের সমীকরণে বড় ভূমিকা নিতে পারে বলেই ধারণা করা হচ্ছে।