Header AD

‘ আপনারা গণতন্ত্রের উৎসব জবরদখলের চেষ্টা করছেন কেন’? বড়বাজারে বিজেপিকে নিশানা মমতার

cm burabazar

‘‘দখল করতে এসেছে! বাংলা দখল করতে এলে আমরা দিল্লি দখল করে নেব। হিম্মত থাকলে একা একা লড়ো। দেখি প্রধানমন্ত্রীর কত জোর।’’বড়বাজারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘গণতন্ত্রে ভোট তো উৎসব, আপনারা জবরদখলের চেষ্টা করছেন কেন’?

ভোটের মুখে নির্বাচন কমিশন বাইক চালানো নিয়ে নিষেধাজ্ঞা জারি ক্রেছে। এদিনের সভা থেকে এর প্রতিবাদে সরব হয়ে তিনি বলেন, “এখন বলছে নাকি বাইক নিয়েও যাওয়া যাবে না। আরে তাহলে কী ভাবে মানুষজন যাতায়াত করবেন! জুলুম চলছে! জুলুম!” একই সঙ্গে বিজপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি গর্জে ওঠেন, “এলআইসি, সেল, ভেল, রেল, সব বিক্রি করে দিয়েছে। পুরো দেশ বিক্রি করে দিয়েছে বিজেপি! এখন ২ লক্ষ সেন্ট্রাল ফোর্স নিয়ে এসেছে। সেনার গাড়ি আনছে। যুদ্ধের গাড়ি এনেছে। এত বড় সাহস হেমন্ত সোরেনের বৈঠক ছিল, কপ্টার উড়তে দেয়নি। প্রধানমন্ত্রীর বৈঠক ছিল বলে।” তাঁর অভিযোগ “চোখে দেখবে না, কানে শুনবে না, এমন পুতুল পাওয়া যায়। এখন ইডি, সিবিআই বিজেপির হাতের সেই পুতুল। লজ্জাও নেই। ছিঃ। এই বিজেপি স্বৈরাচারী, ভোটকাটারি, ব্যভিচারী, অহংকারী, দুরাচারী। “

প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ‘‘আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিকেরা বিদেশে যেতেন। এখন কেউ যেতে পারে না। কারণ, উনি সাংবাদিকদের মুখোমুখি হতে চান না। যা যা বলেন, তা আগে থেকে বলে দেন। বলেন এই প্রশ্ন করবে, এই প্রশ্ন করবে না।’’

সব শেষে সাধারণ মানুষের প্রতি তাঁর আবেদন, ‘‘প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন। না হলে এনআরসি করবে। ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হবে। অধিকার কেড়ে নেবে। তাই বলি, জোড়াসাঁকোয় আমাদের প্রার্থীকে ভোট দিন।’’