Header AD

ভাঙড়ে সংঘর্ষের আগুন, প্রচার শেষে হামলার অভিযোগ শওকত মোল্লার! কাঠগড়ায় আইএসএফ

Shaokot Mollah attack

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় ভোটের আবহে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল। রবিবার রাতে নির্বাচনী প্রচার (ElectioninBengal2ndphase) সেরে ফেরার পথে TMC প্রার্থী শওকত মোল্লার (Shaokot Mollah attack allegation) উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

অভিযোগ, চালতাবেড়িয়া এলাকায় প্রচার শেষ করে বাড়ি ফেরার সময় শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এই ঘটনার জন্য তিনি সরাসরি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)-এর কর্মী-সমর্থকদের দায়ী করেছেন। তাঁর বক্তব্য, ভোটের আগে এলাকায় অশান্তি সৃষ্টি করে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

ঘটনার পরপরই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার প্রতিবাদে রাতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা।

যদিও হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ। দলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। বরং ভোটের আগে রাজনৈতিক সুবিধা পেতে তৃণমূলই এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ তাদের।

উল্লেখ্য, ভাঙড় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘাতের জন্য স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। অতীতেও একাধিকবার সেখানে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে এসেছে। ফলে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নতুন এই ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ আরও বেড়েছে। প্রশাসন অবশ্য শান্তিপূর্ণ ভোট করাতে সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।