Header AD
Trending

এনসিপিতে যোগ ২০ তৃণমূল সাংসদের, স্পিকারের কাছে পৃথক আসনের দাবি

rebel tmc

লোকসভায় তৃণমূল কংগ্রেসের ভাঙন আরও স্পষ্ট হল রবিবার। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (এআইটিসি) টিকিটে নির্বাচিত ২০ সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে পৃথক আসন বরাদ্দের আবেদন জানিয়েছেন।

স্পিকারের কাছে জমা দেওয়া চিঠির প্রসঙ্গে কাকলি বলেন, ‘আমরা ২০ জন সাংসদ, যা দলের মোট সাংসদ সংখ্যার দুই-তৃতীয়াংশেরও বেশি। তাই সাংবিধানিক বিধান মেনেই আমরা নতুন রাজনৈতিক পথে এগোচ্ছি।’ তিনি আরও জানান, এই সাংসদরা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি (এনসিপি)-র সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, দেশের বৃহত্তর স্বার্থে কাজ করাই তাঁদের লক্ষ্য।কাকলি বলেন, ‘আমরা দেশের স্বার্থে কাজ করব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকারের সঙ্গে সহযোগিতা করে এগিয়ে যাব।’এই ঘোষণার ফলে তৃণমূলের অভ্যন্তরীণ সংকট আরও গভীর হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এখন স্পিকারের সিদ্ধান্ত এবং দলীয় নেতৃত্বের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।

তবে তৃণমূলের বিদ্রোহী শিবিরের এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন কপিল সিব্বল। সুপ্রিম কোর্টের আইনজীবী সমাজ মাধ্যমে লিখেছেন, ‘ভারতের গণতন্ত্র যেন এখন এক প্রহসনের মঞ্চে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক দলের বিদ্রোহী সদস্যরা নিজেরাই অন্য কোনও রাজনৈতিক দলে মিশে যেতে পারেন না। দলবদল সংক্রান্ত আইনে এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার মূল দলেরই থাকে। তাই তৃণমূল যদি তাদের বিরুদ্ধে দলত্যাগের অভিযোগ তোলে, তবে তাদের অযোগ্য ঘোষণার প্রক্রিয়া শুরু হতে পারে।’