Header AD
Trending

বারুইপুর কাণ্ডের পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা! পুলিশের এনকাউন্টারে মৃত্যু গ্রেপ্তার হওয়া অভিযুক্ত প্রভাস মণ্ডলের

আবারও উত্তাল হল বারুইপুর! সূর্যপুর এলাকায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডলের পুলিশ এনকাউন্টারে মৃত্যু হল।

গতরাতে বারোটা পর অভিযুক্ত প্রভাস মন্ডলকে পুলিশ ঘটনাস্থলে নিয়ে যায়, ঘটনার পুনর্নির্মাণের জন্য । বারুইপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছে যখন প্রভাসের সঙ্গে কথা হচ্ছিল সেই সময় আচমকা ওই ব্যক্তি পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয়। এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। যদিও এই গুলি চালানোর ঘটনায় কোন পুলিশ আহত হয়নি। তবে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেয়। যখন প্রভাস পালিয়ে যাচ্ছিল পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চলালে তাতেই গুরুতর জখম হয় পুকুরপাড়ে পড়ে যায় প্রভাস। সঙ্গে সঙ্গে আহত প্রভাসকে বারুইপুর মহাকুমা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর বারুইপুর মহাকুমা হাসপাতাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। যাতে আর অন্যরকম কোনও ঘটনা না ঘটতে পারে। পুলিশের কাছ থেকে তাদের সার্ভিস রিভালভার কেড়ে নেওয়ার এই ঘটনায় সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল হতবাক। গ্রামবাসীরা অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়ার পর আসামি কীভাবে পুলিশের হাত ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, পুলিশের সার্ভিস রিভলবার কেড়ে নিয়ে পুলিশের ওপর গুলি চালাল- এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।