Header AD
Trending

দুর্নীতি রুখতে এবার আরও কড়া বার্তা মুখ্যমন্ত্রী, চালু ৪টি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর

কাটমানি, সিন্ডিকেট রাজ, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবারের বিরুদ্ধে এবার আরও কড়া পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি অভিযোগ গ্রহণের জন্য চালু করা হল চারটি পৃথক টোল-ফ্রি হেল্পলাইন নম্বর। মঙ্গলবার ভবানীভবনে এই পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অভিযোগ জানানোর টোল-ফ্রি নম্বর

•কাটমানি: ১৫৫৩৩৪

•সিন্ডিকেট রাজ: ১৫৫৩৩৫

•বেআইনি রোড ট্যাক্স/টোল আদায়: ১৫৫৩৩৭

•বেআইনি মদ সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৯

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের যে কোনও প্রান্ত থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানানো যাবে। প্রতিটি অভিযোগ নির্দিষ্ট দপ্তরে পাঠিয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তিনি স্পষ্ট করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। তবে ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসার বশে কেউ যাতে ভুয়ো অভিযোগ না করেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

তাঁর কথায়, প্রকৃত অভিযোগের ভিত্তিতে যেমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তেমনি মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী অভিযোগকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিন হেল্পলাইন চালুর পাশাপাশি রাজ্য পুলিশে এক লক্ষ নতুন নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নতুন নিয়োগ একটি নির্দিষ্ট মডেল অনুসরণ করে করা হবে এবং মহিলা পুলিশকর্মীদের ক্ষেত্রে বাড়ির কাছাকাছি পোস্টিং দেওয়ার চেষ্টা করা হবে।