হাওড়ার দাসনগরে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতিবাদের মুখে পড়েন তিনি। আরতি কটন মিলের মাঠে আয়োজিত ওই টুর্নামেন্ট চলাকালীন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা, স্থানীয় তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারির নেতৃত্বে শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ বিক্ষোভ হঠাতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। জানা গিয়েছে কটন মিলে বকেয়া বেতনের দাবিতে এই বিক্ষোভ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পুলিশবাহিনী ও ব়্যাফ মোতায়েন করা হয়। অভিযোগ—কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন আরতি কটন মিলের কর্মীরা গত ফেব্রুয়ারি থেকে বেতন, বোনাস এবং গ্র্যাচুইটির টাকা পাননি। তবে শমীক আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টি কেন্দ্রের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন।





