সামনেই বিশ্বকর্মা পুজো । পরিযায়ী শ্রমিকদেরকে সম্মান জানিয়ে ১৭ সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর এক্স (X) হ্যান্ডেলে এই ছুটির কথা ঘোষণা করেছেন ।
ভিনরাজ্যে বাংলায় কথা বলার কারণে শ্রমিকদের ওপর অত্যাচার করা হয়। এর প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। শ্রমিকদের কথা মাথায় রেখে ‘শ্রমশ্রী’ প্রকল্প শুরু করেছেন তিনি । যতদিন না পরিযায়ী শ্রমিকরা কাজ পাচ্ছেন ততদিন ভাতা বাবদ ৫ হাজার টাকা করে পাবেন তাঁরা।
বর্তমানে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী । একাধিক কর্মসূচি নিয়ে বিভিন্ন বার্তা দেন তিনি। দেবী চৌধুরানি থেকে জল্পেশ মন্দির পর্যটনের কথা মাথায় রেখে দেবী চৌধুরানি থেকে জল্পেশ মন্দির পর্যন্ত ট্যুরিজম সার্কিট তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি ।





