Header AD

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা অভিষেকের

রাজনৈতিকতায় যত বৈরিতাই থাকুক সৌজন্যবোধ হারালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।আজ, ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন। সেই উপলক্ষে বুধবার সকালেই তাঁকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সকাল সকাল নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক লেখেন, ”মাননীয় প্রধানমন্ত্রী @narendramodi র জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।Greetings to Hon’ble PM Shri @narendramodi Ji on his birthday.”প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রচুর মানুষ তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। অগনিত শুভেচ্ছাবার্তা ইতিমধ্যেই ভরে উঠেছে প্রধানমন্ত্রীর সমাজমাধ্যমের দেওয়াল। এই বিশেষ দিনে ব্যতিক্রম নন অভিষেকও। প্রসঙ্গত, রাজনৈতিক বিরোধিতা দূরে সরিয়ে রেখে প্রতি বছরই নিয়ম করে প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছরেও তিনি টুইটবার্তায় শুভেচ্ছা জানান। বলা বাহুল্য, ভোট ময়দানে রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও , ব্যক্তিগতস্তরে সকলকেই যোগ্য সম্মান দেওয়ার ক্ষেত্রে খামতি রাখেননি তৃণমূল কংগ্রেস সাংসদ।