নারায়ণপুর থানা এলাকায় একটি ক্লাবের মাঠে অভিযান চালিয়ে জাল নোটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম ভোলা আলি ও রিজভি আহমেদ। ভোলার বাড়ি উল্টোডাঙ্গা। রিজভি দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা। বৃহস্পতিবার তাদের ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানাবে পুলিশ।
তল্লাশি করে ভোলার কাছ থেকে ৫০০ টাকার ছয়টি জাল নোট উদ্ধার হয়। পরবর্তীতে এদের জিজ্ঞাসাবাদ করে দক্ষিণ নারায়ণপুরে রিজভির বাড়িতে তল্লাশি চালিয়ে আরও পাঁচটি ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রের খবর। মূলত এদের কাছে জাল নোট কোথা থেকে এল, আরও কোথায় কোথায় এই চক্র ছড়িয়ে রয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে নারায়ণপুর থানার পুলিশ।





