Header AD

দৃষ্টিহীনদেরপুজোর উপহার,ব্রেইলপুজোগাইড

পুজোর আলো ,চাকচিক্যের মাঝেও যাদের দৃষ্টিতে শুধুই অন্ধকার  এবার পুজোয় তাদের জন্য এক অনন্য  উদ্যোগ নেওয়া হল। পুজোর সময় কলকাতার রাস্তায় কারও সাহায্য ছাড়াই তাঁরা পুজোর স্বাদ গ্রহণ করতে পারবেন। ‘ব্রেইল পুজো গাইড’-এর (Braille Puja guides) সাহায্যে। দৃষ্টিহীনদের শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র এনআইপি, রোটারি ক্লাব এবং সাইনি ইন্টারন্যাশনাল স্কুলের প্রচেষ্টায় চালু এই বিশেষ পুজো গাইড। বৃহস্পতিবার রোটারি সদনে এর উদ্বোধন হল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, গ্র্যান্ডমাস্টার দীব্যেন্দু বড়ুয়া, রিচা শর্মা-সহ আরও অনেকে ।

  কুণাল ঘোষ এদিন বলেন, কলকাতা শহরে দুর্গাপুজো মানে এত মানুষ, এত আলো, এত উৎসব। কিন্তু যাঁরা দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাঁরাও যাতে পুজোর সবটুকু আমেজের ভাগীদার হতে পারেন, তার সুযোগও আমাদেরকেই করে দিতে হবে। ব্রেইল গাইডের মাধ্যমে শহরের কোথায় কোন পুজো প্যান্ডেলে কী থিম হচ্ছে, তা জানতে পারবেন দৃষ্টিহীনরা। এদিনের অনুষ্ঠানে রামমোহন সম্মিলনী পুজোমণ্ডপের থিম পাঠ করে ব্রেইল ডিসপ্লে বোর্ডের ( Braille Puja guides) উদ্বোধন করেন এক দৃষ্টিহীন।পুজো কমিটিগুলিকে তাঁদের মণ্ডপের পাশে ব্রেইল ডিসপ্লে বোর্ডে পুজোর থিম রাখার আবেদন জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে।