Header AD

SIR আবহে NRC আতঙ্কে খড়দহে ‘আত্মহত্যা’, ‘এই হৃদয়হীন খেলা বন্ধ করুন’ গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু SIR। এই আবহে NRC আতঙ্ক খড়দহে এক ব্যক্তি আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মর্মান্তিক ঘটনাকে বিজেপির ভয় এবং বিভাজনের রাজনীতির ফল বলে দাবি রাজ্যের প্রশাসনিক প্রধানের।

ঘটনার উল্লেখ করে নিজের এক্স হ্যান্ডেল মুখ্যমন্ত্রী লেখেন,’খড়দহ পানিহাটির ৪ মহাজ্যোতি নগরের বাসিন্দা ৫৭ বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেছেন। একটি চিরকুট রেখে গিয়েছেন যেখানে লেখা, “আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী।” বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতির এর চেয়ে বড় অভিযোগ আর কী হতে পারে?’

SIR ঘোষণার পরের দিনই এই মর্মান্তিক ঘটনা। NRC আতঙ্কে আত্মহত্যার অভিযোগ খড়দহে। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)বিজেপিকে নিশানা করেন লেখেন, “বছরের পর বছর ধরে বিজেপি কীভাবে এনআরসির হুমকি দিয়ে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়েছে, মিথ্যা ছড়িয়েছে, আতঙ্ক ছড়িয়েছে এবং ভোটের জন্য নিরাপত্তাহীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, তা ভাবলে আমি শিউরে উঠি। তারা সাংবিধানিক গণতন্ত্রকে ভয়ের এক রঙ্গমঞ্চে পরিণত করেছে, যেখানে মানুষকে তাদের অস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ করতে বাধ্য করা হচ্ছে। এই মর্মান্তিক মৃত্যু বিজেপির বিষাক্ত প্রচার সর্বস্ব রাজনীতির প্রত্যক্ষ পরিণতি। যাঁরা দিল্লিতে বসে জাতীয়তাবাদ প্রচার করেন তাঁরা সাধারণ ভারতীয়দের এমন হতাশার দিকে ঠেলে দিয়েছেন যে তাঁরা তাঁদের নিজের দেশেই মরে যাচ্ছেন এই ভয়ে যে, তাঁদের ‘বিদেশী’ ঘোষণা করা হবে।”

মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন,’ এই নির্মম খেলা চিরতরে বন্ধ করুন। বাংলা কখনই এনআরসি(NRC)র অনুমতি দেবে না, এবং কাউকে আমাদের জনগণের মর্যাদা বা স্বত্ব কেড়ে নিতে দেবে না। আমাদের ভিত্তি মা-মাটি-মানুষের উপর, যারা ঘৃণা ছড়ায় তাদের উপর নয়। দিল্লির জমিদারদের এই কথাটি স্পষ্টভাবে শুনিয়ে দিন: বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে এবং বাংলা জয়ী হবে।”