Header AD

সোমবার কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক ছাড়া থাকছে জনসভাও

আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৮ ডিসেম্বর সোমবার দুদিনের সফরে কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মালদহের গাজোলের সভা থেকে তিনি সাফ জানিয়েছিলেন ভোট চাইতে নয় বরং মানুষের দুশ্চিন্তা দূর করতে তাঁদের পাশে দাঁড়াতে তিনি এসেছেন। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সভা থেকেও সাধারণ মানুষের দুশিন্তা দূর করে পাশে থাকার আশ্বাস দেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছি, সোমবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে কোচবিহারে। মঙ্গলবার কোচবিহারে রাসমেলা ময়দানে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। মনে করা হচ্ছে, এসআরআই নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে আবারও তোপ দাগবেন সেখান থেকে। মোদি সরকারকে আক্রমণ শানাবেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও।

প্রসঙ্গত, গত ৩-৪ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মালদহ-মুর্শিদাবাদ জেলা সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজনৈতিক সভা থেকে এসআইআরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। কলকাতার রাজপথে SIR-এর প্রতিবাদে পা মিলিয়েছেন। বনগাঁতেও জনসভা করেছেন। তারপর ডিসেম্বরের শুরু থেকেই পর পর জেলা সফর করছেন।