Header AD

বাংলা বলে জেলে! মহারাষ্ট্র থেকে উদ্ধার হওয়া ২ শ্রমিকের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলা বলায় মহারাষ্ট্রে গিয়ে জেলে যেতে হয়েছিল বালুরঘাটের ২ পরিযায়ী শ্রমিককে। স্থানীয় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত রাজ্যের শাসক দলের উদ্যোগেই ঘরে ফিরলেন তারা। ঠিক কি হয়েছিল তা বিস্তারিত জানতে রবিবার সেই দুই শ্রমিকের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা।

জানা গিয়েছে, মুম্বইতে শ্রমিকের কাজ করতেন বালুরঘাটের বাসিন্দা অসিত সরকার ও গৌতম বর্মন। বাংলা বলে হেনস্তার শিকার হন দুজন। অবৈধ অভিবাসী আইনে তাদের গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ। এরপরই গৌতমের স্ত্রী যোগাযোগ করেন সুকান্ত মজুমদারের সঙ্গে। কিন্তু কোন কাজ হয়নি। বিষয়টা জানা মাত্রই পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস। স্থানীয় বিধায়ক সামিরুল ইসলামের উদ্যোগে ঘরে ফেরেন দুই শ্রমিক।

অসম্মত বিগত কয়েক মাস ধরে ভিনরাজ্যে গিয়ে দোস্ত শিকার হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা। মারধর, লুঠপাট, এমন কি পরিচয় পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও শোনা গিয়েছে। এই ইস্যুতে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। পথে নেমে প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূচনা করেছেন ভাষা আন্দোলনের। পাল্টা কড়া জবাব দিয়েছে কেন্দ্রও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যে বা যারা অনুপ্রবেশ করেছেন সংবিধান মেনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।