নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বাসিন্দাদের জন্য সেবাশ্রম শিবির করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মানবিক উদ্যোগ। নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডিসেম্বর মাসের শুরু থেকেই আরম্ভ হয়েছে সেবাশ্রম ২ ক্যাম্প। প্রথমবারের মতো দ্বিতীয় পর্যতেও উৎসাহী মানুষের উপচে পড়া ভিড় নজরে পড়েছে। অভিষেকের কর্মসূচি ও উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ অঞ্চলের বাসিন্দারা। সোমবার বিষ্ণুপুরে সেবাশ্রম ২ ক্যাম পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রোগী ও তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলতেও দেখা গেল তাকে। তাদের সুবিধে অসুবিধের খোঁজ খবর নেন। চিকিৎসকদের থেকেও রোগীদের ব্যাপারে খোঁজখবর নিতে দেখা গিয়েছে তাঁকে। এরপর বিকেল সাড়ে তিনটে নাগাদ রসপুঞ্জে পিকে হাই স্কুল গ্রাউন্ডে মডেল ক্যাম্প পরিদর্শন করেন অভিষেক। তারপর যান পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে এবার চোখ দিয়ে ক্যাম্প পরিদর্শনে। ডায়মন্ড হারবারের সংসদের এই কর্মসূচি বাংলার পাশাপাশি সারা দেশেই ব্যাপক সাড়া ফেলেছে। বিরোধী রাজ্যগুলি ও এই মডেল অনুসরণ করতে চাইছে। এদিন অভিষেকের হাতের কাছে পেয়ে তাঁকে একবার ছুঁয়ে দেখতে চাইছিলেন দর্শকরা। অভিষেক কাউকেই নিরাশ করেননি। ফটোগ্রাফ থেকে সেলফির আবদার সবই মিটিয়েছেন।





