Header AD
Trending

গতির বলি তরুণ ডেলিভারি কর্মী, দিল্লিতে মদ্যপ চালকের ধাক্কায় মৃত্যু

দিল্লিতে (Delhi accident) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৫ বছর বয়সি এক ডেলিভারি রাইডার (gig worker)। শুক্রবার গভীর রাতে তাঁর ইলেকট্রিক স্কুটারকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি দ্রুতগামী গাড়ি। অভিযোগ, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম দিল্লির সুভাষ নগর মেট্রো স্টেশনের কাছে রাত প্রায় ৩টা ২৬ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি আচমকা স্কুটারটিকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত যুবক একটি অনলাইন গ্রোসারি সংস্থার ডেলিভারি এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

অভিযুক্তের নাম মোহিত কুমার, তিনি নজফগড় এলাকার বাসিন্দা এবং পেশায় ঠিকাদার। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।