Header AD
Trending

৬০ পেরিয়ে নতুন অধ্যায়? গৌরী স্প্র্যাটকে বিয়ে নিয়ে ফের জোর জল্পনায় আমির খান

Amir 3rd Marriage

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’  আমির খানের (Aamir Khan) ব্যক্তিগত জীবন আবারও চর্চার কেন্দ্রে। কয়েক মাস আগে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রেমিকা গৌরী স্প্র্যাটের (Gauri Spratt) সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনেতা। সেই সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এবার শোনা যাচ্ছে, সেই সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে তৃতীয়বারের মতো বিয়ের পথে হাঁটতে পারেন আমির।

বলিউডের অন্দরে কানাঘুষো, দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গেই নাকি নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। জানা যায়, প্রায় ২৫ বছর আগে তাঁদের পরিচয় হলেও গত কয়েক বছরেই সম্পর্ক গভীর হয়েছে। ২০২৪ সালের শেষের দিকে তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে আসে।

এর আগে আমিরের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফতিমা সানা শেখের ( Fatima Sana Shaikh) সঙ্গে। সেই সম্পর্ক নিয়ে দীর্ঘদিন জল্পনা চললেও পরে তা স্তিমিত হয়ে যায়। এরপরই সামনে আসে গৌরীর নাম।

ঘনিষ্ঠ মহলের দাবি, যদি বিয়ে হয়, তবে তা হবে অত্যন্ত ঘরোয়া পরিবেশে। পরিবারের সদস্য, সন্তান ও নিকট আত্মীয়দের উপস্থিতিতেই অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। গুঞ্জন অনুযায়ী, আগামী ৫ জুলাই মুম্বইয়ের নিজ বাসভবনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন আমির। অনুষ্ঠানে তাঁর ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানের (Salman Khan) উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

তবে এই জল্পনার মাঝেই কিছুদিন আগে এক পডকাস্টে তৃতীয় বিয়ে প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছিলেন আমির। তিনি বলেছিলেন, ৬০ বছর বয়সে নতুন করে বিয়ে করা সহজ সিদ্ধান্ত নয়। তাঁর মতে, জীবনের এই পর্যায়ে তিনি সন্তান, পরিবার এবং কাছের মানুষদের সঙ্গেই বেশি সময় কাটাতে চান।

আমির আরও জানিয়েছিলেন, তাঁর দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত (Reena Dutta) এবং কিরণ রাওয়ের (Kiran Rao) সঙ্গে এখনও সুসম্পর্ক বজায় রয়েছে। তাঁদের সবাইকে তিনি নিজের পরিবারের অংশ বলেই মনে করেন।

দীর্ঘদিনের এই জল্পনা সত্যি করে আগামী ৫ জুলাই গৌরীর সঙ্গে নতুন জীবনের সূচনা করবেন কি আমির ? আপাতত সেই দিকেই নজর বলিউডের ।