Header AD
Trending

অসমবয়সি প্রেম নিয়ে চর্চা বলিউডে! কার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রজনীকান্তের জামাই?

বিজয় দেবারাকোন্ডা-রশ্মিকা মন্দানা, শ্রদ্ধা কাপূর-রাহুল মোদির পরে ফেব্রুয়ারিতেই চার হাত এক হতে চলেছে ধনুষ-ম্রুণালের। বিগত দেড় বছর ধরেই চলছে রজনীকান্তের প্রাক্তন জামাইয়ের সঙ্গে ওই বলিউড তন্বীর প্রেমের গুঞ্জন। যদিও প্রথম থেকে তাঁরা শুধুমাত্রই একে-অপরের ‘বন্ধু’ বলে  এযাবৎকাল বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। তবে এবার ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজনে।

ধনুষ-ম্রুণালের অসমবয়সি প্রেম নিয়ে বেশ চর্চা রয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। প্রথমজনের বয়স ৪২। দ্বিতীয়জনের ৩৩। তবে বয়সের ফারাককে কাঁচকলা দেখিয়ে নাকি মাসখানেক ধরে একে-অপরের ভালোবাসায় ডুবে রয়েছেন তাঁরা। শোনা যায়, হায়দরাবাদের এক অনুষ্ঠান থেকেই ধনুষ-ম্রুণালের প্রেমের সূত্রপাত। পরবর্তীতে জল্পনা আরও জোরাল হয়, ধনুষ ও কৃতী শ্যাননের ‘তেরে ইশক মে’ সিনেমার ব়্যাপ পার্টিতে ম্রুণালকে দেখে। অন্যদিকে অভিনেত্রীর সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে অংশ নিতে মুম্বই ছুটে গিয়েছিলেন ধনুষও। ‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ার নাইটে ম্রুণালের পাশেই দেখা গিয়েছিল ধনুষকে। দু’জনের ‘স্পটিফাই’তেও নাকি যুগ্ম প্লেলিস্ট। অর্থাৎ কানে কানে গানে গানে নিজেদের ছুঁয়ে থাকেন তাঁরা। কিন্তু প্রেমের বয়স বেশি নয় বলেই ধনুষ-মৃণাল কেউ এখনই কিছু বলতে চাইছেন না বলে খবর। একেবারে সাতপাকে বাঁধা পড়ে সবাইকে সব জানাবেন বলে ঠিক করেছেন তাঁরা।

প্রসঙ্গত, রজনীকান্ত-কন্যা তথা তামিল পরিচালক ঐশ্বর্যের সঙ্গে ধনুষের বিয়ে হলেও ২০২২ সালেই ১৮ বছরের দাম্পত্যে জীবন শেষ করেছেন তাঁরা। ফলে বছরখানেক ধরেই মুক্ত বিহঙ্গ ধনুষ। এমনকী বিচ্ছেদের পরও প্রাক্তন শ্বশুরমশাই রজনীকান্তের সঙ্গে ধনুষের সুসম্পর্ক রয়েছে এমনটাই জানা গেছে। যদিও ম্রুণাল আগে কোনও বিয়ের সম্পর্কে জড়াননি। অতঃপর তিনি জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন।